All Posts By

Manab Unnayan Kendra

মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর উদ্যোগে এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (HRDC), ঢাকা-এর কারিগরি নির্দেশনায়,’Dialogue and Training on Basic Mental Health and Psychological Support for Development of Community Health Workers’ শীর্ষক একটি বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

By | Uncategorized | No Comments

মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর উদ্যোগে এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (HRDC), ঢাকা-এর কারিগরি নির্দেশনায়, আন্তর্জাতিক সংস্থা ‘ডিগনিটি (DIGNITY) – ডেনিশ ইনস্টিটিউট এগেইনস্ট টর্চার’ এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তায় গত ৩০শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ‘Dialogue and Training on Basic Mental Health and Psychological Support for Development of Community Health Workers’ শীর্ষক একটি বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং মেহেরপুর সদর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমাউন কবিরের প্রধান আতিথ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট মনোবিজ্ঞান গবেষক জিয়নুর কবির ও সোহান ইসলাম।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকে আগত ৩৫ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীকে এমনভাবে দক্ষ করে তোলা, যাতে তারা জুলাই বিপ্লবে আহত বীর যোদ্ধাদের মানসিক ট্রমা, উত্তর-বিপ্লবকালীন বিষণ্নতা এবং দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক জটিলতা নিরসনে কার্যকর ও সংবেদনশীল ভূমিকা পালন করতে পারেন। অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ (PFA) এবং বিশেষায়িত কাউন্সিলিং পদ্ধতিতে পারদর্শিতা অর্জন করেছেন, যা জুলাই যোদ্ধাদের শারীরিক ক্ষতের পাশাপাশি তাদের মনের গভীর ক্ষত নিরাময়ে এবং তাদের পুনরায় আত্মবিশ্বাসের সাথে সামাজিক জীবনে মূলধারায় ফিরিয়ে আনতে একটি শক্তিশালী সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় এই মানসিক পরিচর্যাকে অন্তর্ভুক্ত করার যুগান্তকারী প্রয়াসটি সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতিফলন, যা জুলাই বিপ্লবের আহত নায়কদের জীবনমান উন্নয়নে মউকের দীর্ঘমেয়াদী মানবিক অঙ্গীকার এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মানব উন্নয়ন কেন্দ্র মউক পরিচালিত তৃণমূল মডেল একাডেমীর আয়োজনে বর্ণাঢ্য ‘বার্ষিক অভিভাবক সম্মেলন ও শিশুবরণ’ অনুষ্ঠিত

By | Uncategorized | No Comments

মেহেরপুরের আমঝুপিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তৃণমূল মডেল একাডেমী-এর আমঝুপি শাখায় ‘বার্ষিক অভিভাবক সম্মেলন, শিশুবরণ ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রম’-এর আওতায় মানসম্মত শিক্ষা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আমঝুপি-মেহেরপুরের মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান-এর সহযোগিতায় একাডেমী প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
তৃণমূল মডেল একাডেমীর সভাপতি ও কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য আকতার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুস্থ ও সুন্দর শিক্ষাবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তৃণমূল মডেল একাডেমী যেভাবে তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রসারে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয় ।”
বিশেষ অতিথির বক্তব্যে এ আর বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ারুজ্জামান বলেন, “কেবল পাঠ্যবই নয়, শিশুদের সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। আজকের এই আয়োজন শিশুদের স্কুলমুখী করতে বড় ভূমিকা রাখবে । মউক এর নির্বাহী প্রধান ও তৃণমূল মডেল একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর আশাদুজ্জামান সেলিম স্বাগত বক্তব্যে বলেন “আমরা চাই প্রতিটি শিশু যেন ভয়ে নয়, বরং আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। পরিবার, স্কুল ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি আদর্শ শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ।”
অনুষ্ঠানে ‘শিশুবরণ ও শিশুবান্ধব শিক্ষার গুরুত্ব: পরিবার-স্কুল-সমাজের সম্মিলিত ভূমিকার উপর বক্তব্য রাখেন তৃণমূল মডেল একাডেমীর অধ্যক্ষ ও মউক-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদ । উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন আনন্দঘন খেলাধুলায় অংশগ্রহণ করে । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের মেধা বিকাশে বিদ্যালয়ের এ ধরনের শিশুবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন মউক-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।

চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘শিশুবরণ’ অনুষ্ঠিত

By | Uncategorized | No Comments

মেহেরপুরের চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইলো আনন্দের জোয়ার! নতুন শিক্ষার্থীদের হাসিমুখ আর কলকাকলিতে মুখরিত হয়ে উঠলো বিদ্যালয় প্রাঙ্গণ।

গত ২১ জানুয়ারি ২০২৬, বুধবার সকালে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এবং গণসাক্ষরতা অভিযান-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমী ‘শিশুবরণ’ উৎসব।

অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত:

উষ্ণ অভ্যর্থনা: নতুন ভর্তি হওয়া শিশুদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

উপহার বিতরণ: শিশুদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিশেষ উপহার।

সাংস্কৃতিক আয়োজন: খুদে শিক্ষার্থীদের নাচ ও গানে পুরো স্কুল মেতে ওঠে উৎসবের আমেজে।

বক্তব্য: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হালিমা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা বলেন, “একটি শিশুও যেন স্কুল থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা।”

উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শিশুদের এভাবে বরণ করে নেওয়া তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

“জৈব কৃষি চর্চার মেলা”

By | Uncategorized | No Comments

মানব উন্নয়ন কেন্দ্র মউক দিনাজপুরে “জৈব কৃষি চর্চার মেলা”-তে অংশগ্রহণ। গণপ্রচেষ্টা দল মেহেরপুর, সার্বিক সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক, মেহেরপুর।

Read More

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের অন্যান্য বছরের মত এবারও মানব উন্নয়ন কেন্দ্র ‍মউক

By | Uncategorized | No Comments

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের অন্যান্য বছরের মত এবারও মানব উন্নয়ন কেন্দ্র ‍মউক আয়োজন করেছে শিক্ষামেলা 2017। সার্বিক সহযোগিতায় আছে গণসাক্ষরতা অভিযান ও আমঝুপি ইউনিয়ন পরিষদ।

Read More